
বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেনের ফুফাজী বীরমুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলামের জানাযা শেষে রাষ্ট্রি মযার্দায় দাফন সম্পর্ন করা হয়েছে । শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুম্মা বন্দর উপজেলার ফরাজিকান্দা বড় জামে মসজিদে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস তা্যগ করেন তিনি। বীরমুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলামের জানাযা বন্দর উপজেলা নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা, কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু প্রধান, বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, বন্দর উপজেলা আওয়ামীরীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সমপাদক আব্দুল হাই, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীরীঅগের সভাপতি আমিরুজ্জামান,জাপা নেতা আব্দুস সালাম, সফি ঢালীসহ স্থানীয় এলাকার গনমান্য ব্যাক্তিবর্গসহ মরহুমের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে উপজেলা নিবার্হী কর্মকতার্ ও বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পঅর্পনের পর বন্দর থানা পুলিশ গার্ডঅফ অনার প্রদান করে।