1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গাঁজাসহ ৭ মাদক মামলার আসামী রিপনসহ আটক ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে গাঁজাসহ ৭ মাদক মামলার আসামী রিপনসহ আটক ২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৭’শ গ্রাম গাঁজাসহ ৭টি মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন (২৪)সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অপর মাদক সম্রাট গাজী (৪৯)। গ্রেপ্তারকৃতদের রোববার (২২ অক্টোবর) দুপুরে উক্ত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট রিপন ও একরামপুর সিএসডি গেইট সংলগ্ন এলাকার কবির সিকদারের ছেলে অপর মাদক ব্যবসায়ী রমজান (১৮)। পলাতক মাদক ব্যবসায়ী গাজী নবীগঞ্জ নুরবাগ এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক আরিফ পাঠান বাদী হয়ে গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং- ২৬(১০)২৩। থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত মাদক সম্রাট রিপন ও রমজান পলাতক মাদক ব্যবসায়ী গাজী দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর, ইস্পাহানী, নবীগঞ্জ নূরবাগ, রসুলবাগ, ইসলামবাগসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত মাদক সম্রাট রিপনের বিরুদ্ধে বন্দর থানা ও কুমিল্লা থানাসহ জেলার বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। এ ছাড়াও পলাতক অপর মাদক সম্রাট গাজী বিরুদ্ধে বন্দর থানায় ৫টি মাদক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট