1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে হান্নান হাজীর বিরুদ্ধে রাস্তার উপর স্থাপনা নির্মাণের অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

বন্দরে হান্নান হাজীর বিরুদ্ধে রাস্তার উপর স্থাপনা নির্মাণের অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৪৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের কল্যান্দী বাস স্ট্যান্ড এলাকায় হাজী হান্নানের বিরুদ্ধে রেলওয়ের সরকারি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলের জন সাধারণ কল্যান্দীসহ কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য ওই রাস্তাটি দীর্ঘ দিন ধরে ব্যবহার হলেও ইদানীং প্রশাসনের তোয়াক্কা না করে সহসাই সে এনায়েতনগর-টু-কল্যান্দী বাসস্ট্যান্ডে রাস্তাটি বন্ধ করে সেখানে দোকান ঘর নির্মাণ করেন। হাজী হান্নান প্রকাশ্য দিবালোকে দোকান নির্মাণ করলেও রহস্যজনক কারণে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কোন হস্তক্ষেপ পরিলক্ষিত হয়নি। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান,হাজী হান্নান একজন সুবিধাবাদী লোক। সে যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের লোক হয়ে যান। বিএনপির শাসনামলে সে তৎসময়কার থানা বিএনপি’র সভাপতি আতাউর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক হান্নান সরকারের শেল্টারে এলাকায় রাম রাজত্ব কায়েম করেছেন। ইদানীং কখনো বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদের আশ পাশে ঘোরা ফেরা করে নিজেকে আওয়ামীলীগার দাবী করেন আবার জেলা জাতীয় পার্টির সভাপতি তথা বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর পিছনে ঘুর ঘুর করে বিভিন্ন কাজ বাগিয়ে নেন। হান্নান হাজী রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকাবাসীও বিব্রতর অবস্থায় পড়েন। একই শর্তে আরো এক বাসিন্দা জানান,এই রাস্তাটি দিয়ে আমরা মসজিদে যাতায়াত করে থাকি অথচ হান্নান হাজী জোরপূর্বক রাস্তা বন্ধ করে দিয়ে মার্কেট নির্মাণ করছেন। আমরাতো জানি সরকার জায়গার উপর পাকা স্থাপনাতো দূরের কথা কাঁচা স্থাপনার করারও কোন বিধান নেই। এলাকাবাসী মসজিদের মুসল্লীদের চলাচলের স্বার্থে এনায়েতনগর-টু-কল্যান্দী বাসস্ট্যান্ডগামী রাস্তাটি খুলে দেয়ার জোরালো দাবী জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট