1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার-১০-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার-১০-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ১০ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১৫ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিন মেম্বারের ছেলে বন্দর থানার ৩৪(৩)১৮ ও ৪২(৮)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজন (৩২) বন্দর ছালেনগর এলাকার মৃত মজিদ সিকদারের ছেলে বন্দর থানার ৬৫(৭)১৭ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাদল সিকদার (৫৮) সোনাকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে বন্দর থানার ১৫(৪)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (২৭) মদনপুর চাঁনপুর এলাকার মোস্তফা আলী মিয়ার ছেলে বন্দর থানার ১১(৯)২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিজয় (২০) উত্তর চাঁনপুর এলাকার আফজাল ভূঁইয়া ছেলে একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাঈম (১৮) সোনাকান্দা নোয়াদ্দা এলাকার মৃত কবির হোসেন মিয়ার ছেলে বন্দর থানার ২২(৫)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৪০) ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিন মিয়ার ছেলে বন্দর থানার ৩৪(৩)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুজন (৩০) চাপাতলী এলাকার আব্দুর রশীদ মিয়ার ছেলে বন্দর থানার ৩(১০)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (২২) ও ছনখোলা এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে ওয়ারেন্টেভূক্ত আসামী তুহিন (২৫)। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত এলাকায় ওয়ারেন্টে তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট