1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে আফগানদের ১৫৬-তেই আটকে দিল বাংলাদেশ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ সাকিব আল হাসান ও মেহেদী হাসানের ঘূর্ণিতে কুপোকাত আফগানিস্তান। ১৫৬ রানে অলআউট হয়েছে তারা। সাকিব ও মিরাজ দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট।
শনিবার (৭ অক্টোবর) আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতে বেগ পেতে হয় টাইগারদের। অবশেষে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। নিজের কোটার দ্বিতীয় ওভারে বল করতে এসেই নজিবুল্লাহ জাদরানের উইকেট তুলে নেন সাকিব। তানজিদ তামিমের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন জাদরান।
এরপর রহমত শাহকে নিয়ে রানের চাকা ঘুরাচ্ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তাদের ৩৬ রানের জুটিও ভাঙেন সাকিব। উড়িয়ে মারতে গিয়ে ক্রিজের ভেতরই লিটন দাসকে ক্যাচ দেন রহমত। ২৫ বলে ১৮ রান করেন আফগান ব্যাটার।
হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। বাউন্ডারি হাঁকাতে গিয়ে তাওহীদ ‍হৃদয়ের হাতে ক্যাচ দেন আফগান অধিনায়ক। ৩৮ বলে ১৮ রান করেন তিনি।
এরপর আফগান শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠা রহমানউল্লাহ গুরবাজ।
দলীয় ২৯তম ওভারে নিজের ষষ্ঠ ওভার করতে আসেন সাকিব। ওই ওভারে সরাসরি নাজিবউল্লাহ জাদরানের স্টাম্প ভেঙে দেন তিনি। ৫ রানে বিদায় নেন আফগান ব্যাটার। তাসকিনের ব্যক্তিগত পঞ্চম ওভারে সরাসরি বোল্ড হন মোহাম্মদ নবি। ১২ বলে ৬ রান করেন আফগান অলরাউন্ডার। রশিদ খান ফেরেন ৯ রান করে।
তবে কার্যকরী ইনিংস খেলেন আজমতউল্লাহ। ২০ বলে ২২ রান করে শরিফুল ইসলামের বলে ইনসাইড এজ হয়ে মাঠ ছাড়েন। তখন আফগানদের দলীয় রান ১৫৬। স্কোর বোর্ডে রানসংখ্যা স্থির থাকতেই মুজিবকে ফেরান মিরাজ। তিনি নেন রশিদের উইকেটও। নাভিন উল হক ও ফজলহক ফারুকী রানের খাতাই খুলতে পারেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট