1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

ব্যালন ডি’অর স্বপ্নের দলের মনোনয়নে রাইট উইংয়ে মেসি, লেফটে রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৪৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার দিতে পারেনি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তবে ব্যালন ডি’অরের স্বপ্নের দলের নতুন এক প্রকল্পে নেমেছে কর্তৃপক্ষ।

যেখানে ইতোমধ্যে প্রতিটি বিভাগ থেকে ১০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন।

এরই লক্ষ্যে আক্রমণভাগের তিন ক্যাটাগরিতে ৩০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। যেখানে রাইট উইংয়ে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। আর লেফট উইংয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেন্টার ফরোয়ার্ডের মূল স্ট্রাইকারের ভূমিকায় অন্য অনেকের সঙ্গে জায়গা করে নিয়েছেন রোনালদো নাজারিও।

ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে ফুটবলার বেছে নেবে ফ্রান্স ফুটবল। আগামী ১৭ ডিসেম্বর এই স্বপ্নে একাদশটি ঘোষণা করা হবে।

নিচের আক্রমণভাগের তিন ক্যাটাগরির মনোনয়নপ্রাপ্তদের নাম দেওয়া হলো:

রাইট উইং: বেকহ্যাম, জাইরজিনহো, বেস্ট, কিগান, ইতো, ম্যাথিউস, ফিগো, মেসি, গ্যারিঞ্চা, রোবেন।

লেফট উইং: ব্লোকহিনে, রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, রিভেলিনো, দাজিস, রোনালদিনহো, গিগস, রুম্মেনিগ্গস, অঁরি, স্তোইছকভ।

সেন্টার ফরোয়ার্ড: বার্গক্যাম্প, গার্ড মুলার, ক্রুইফ, রোমারিও, ডালগ্লিশ, রোনালদো নাজারিও, ইউসেবিও, ফন বাস্তেন, কোচিস, জর্জ ইউয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট