1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পুকুর থেকে সজীব নামে এক যুবকের লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বন্দরে পুকুর থেকে সজীব নামে এক যুবকের লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে পুকুর থেকে সজীব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ওই যুবক নেশাদ্রব্য সেবন করে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০) আগস্ট সকাল পোনে ৭ টার দিকে বন্দর রেললাইন টিনের মসজিদ সংলগ্ন আলফা মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সজীব বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার শশী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পোনে ১২ টার দিকে ৫ যুবক পুকুরপাড় বসে নেশাজাত দ্রব্য গাঁজা, ইয়াবা সেবন করে নেশাগ্রস্ত হয়ে সজীব অজ্ঞান অবস্থায় পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে বন্দর থানার এসআই ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের চেষ্ঠা করে। রাত্র গভীর হওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পূনরায় বুধবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালায়। পরে পোনে ৭ টার দিকে সজীবের লাশ উদ্ধার করা হয়। নিহত সজীবের লাশ পুলিশের সুরতহাল প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ভাবে ৪জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হাজতে আটক রাখা হয়েছে।
আটককৃতরা হলেন: বন্দর গার্লস স্কুল সংলগ্ন আবু জাহের চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া রতন চন্দ্র দাসের ছেলে অন্তর (২০), কোটপাড়া এলাকার আজগর আলীর ছেলে আল আমিন (২৩), একই এলাকার নবী হোসেনের ছেলে সিয়াম (২৩), বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার সিরাজ মিয়ার ছেলে সিয়াম (২২)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দির এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট