1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অভিভাবকদের কাছ থেকেই শিশুরা শিক্ষা গ্রহণ করবে-আনজীর লিটন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

অভিভাবকদের কাছ থেকেই শিশুরা শিক্ষা গ্রহণ করবে-আনজীর লিটন-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন বলেছেন, আজকের শিশুরাই ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে। তাই বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে হলে শিশুদেরও সুন্দর করে গড়ে তুলতে হবে। আমাদের আগামী প্রজন্ম গড়ে উঠুক কল্যাণকামী ও সৌন্দর্য্যমূলক সাংস্কৃতিক চেতনার মধ্য দিয়ে। যে স্বপ্ন আমাদের চেতনায় জাগিয়ে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অন্যতম শক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা আজকের শিশু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য’র সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে হবে। অভিভাবকদের কাছ থেকেই শিশুরা সাংস্কৃতিক চেতনার শিক্ষা গ্রহণ করবে। শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে।
৭ জুলাই (শুক্রবার) শিশু একাডেমী মিলনায়তনে দিনাজপুর জেলায় শুভাগমন উপলক্ষ্যে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন এ কথা বলেন। তিনি বলেন, শিশুদের সার্বিক বিকাশে সাংস্কৃতিক চর্চার ভূমিকা অপরিসীম। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিশুদের মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। তাই আগামী দিনের সুনাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে সাংস্কৃতিক চর্চার আরো বেশি অংশগ্রহণ করাতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অভিভাবক ও প্রশিক্ষনার্থীরা মতামত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জোবেদ আলী, দিনাজপুর শিশু একাডেমী প্রশিক্ষক আখতারুন নাহার, মো. মোকসেদ আলী, মো. রাকিউর রহমান পায়েল, শেখ ছগীর আহমেদ কমল, আব্দুল আজীজ, সুজন কুমার দে, রানা কুমার পন্ডিত, মাহামুদা ইতি, রওনক আরা হক নিপা, ডাটা এন্ট্রি অপারেটর মো. জিন্নাত আলী মুরাদ, লাইব্রেরীয়ান মজনু হোসেন, প্রাক প্রাথমিক বিভাগের শিক্ষক রুমানা আকতার রাসু, শিশু বিকাশ বিভাগের শিক্ষক আলিফা আকতার (নিশু) প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট