1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পালিয়ে বিয়ে করায় ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

পালিয়ে বিয়ে করায় ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ

বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলায় পানিওড়া গ্রামের আইনুল ইসলামের ছেলে মো: আলম , মৃত জসিমুদ্দিন এর ছেলে মো: আলীম, মো: আইনুল ইসলামের স্ত্রী মোছা: ফাইমা , মো: আলীম এর স্ত্রী মোছা: নাছিমাকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ নওগাঁ আদালতে মোছা: মনোয়ারা খাতুন বাদী হয়ে মামলা করে হয়রানী করার অভিযোগ।
জানা গেছে, মালমার বাদীর কন্যা শাহানাজ খাতুনের সাথে আইনুল ইসলামের ছেলে মো: আলম এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার একপর্যায়ে তারা পালিয়ে আদালতে এফিডেভিট এর মাধ্যমে বিয়ে করেন । মেয়ে নাবালিকা হওয়ায় তাদের বিবাহ কোন সরকারী রেজিষ্ট্র করিতে পারেনি তাই তারা কোট এফিডেভিট করেন এ্যাডভোকেট আব্দুল মোত্তালেব এর কাছে। পরিবারের অমতে বিয়ে করায় মেয়ের মা মোছা: মনোয়ারা খাতুন আদালতে মিথ্যা মামলা করে মো: আলমের বিরুদ্ধে।মামলাতে উল্লেখ করা হয়েছে তার মেয়ে শাহানাজ খাতুন কে ধর্ষন করা হয়েছে এবং ধর্ষনের সহযোগী হিসেবে ছেলের আপন খালু সহ আসামীগণরা সহযোগীতা করেছে মর্মে মামলায় উল্লেখ করেন । উক্ত মামলার আসামীগণরা মামলার সঠিক তদন্ত করে আইনাগুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন । এ বিষয়ে আলম এর বাবা মো: আইনুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে।বাদীনির বাড়ীতে আলম মাটি ভরাট এর কাজ করার এক পর্যায়ে শাহানাজ খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে তারা এফিডেফিভিটের মাধ্যমে বিবাহ করেন । এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা করে আলমকে জেল হাজতে পাঠিয়েছে এবং আমাদের কেও ঐ মামলায় আসামী করে বিভিন্ন ভাবে হয়রানী করছে । মামলার সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেছেন ।অভিযুক্ত আলম এর বাবা মো. আইনুল হক বলেন, আমার ছেলে সহ আমার পরিবারের সকলকে ধর্ষণ মামলা করে ফাঁসানো হয়েছে। তাই মামলার সঠিক তদন্ত করে বিচারের দাবী করছি।এ বিষয়ে মো: আলম এর খালু মো: আলীম সহ অভিযুক্তরা বলেন, এ মামলা সর্ম্পকে আমরা কিছুই জানিনা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ফাঁসানো হয়েছে ।মামলার বাদীনি মোছা: মনোয়ারা খাতুন বলেন, আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছে। এবং স্থানীয় চেয়ারম্যান এবং থানায় শালিস করা হয়েছে। সমাধান না হওয়ায় মামলা করেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট