1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ ৮ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা পুলিশ মহিলাসহ বিভিন্ন ওয়ারেন্টে ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (৭ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৭ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার লালখার বাগ এলাকার মনির হোসেন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হৃদয় (২৭) উত্তর লক্ষনখোলা এলাকার বীরমুক্তিযোদ্ধা আলী আজম সাউদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আপেল (৩১) লালখারবাগ এলাকার মৃত শের আলী মিয়ার দুই ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রব মিয়া (৭০) ও শাহ জাহান (৫০) একই এলাকার মৃত রফিকুল ইসলাম খোকন মিয়ার স্ত্রী নায়রিন আক্তার (৪২) মালিভিটা এলাকার মৃত হযরত আলী ছেলে মোঃ আলী আহাম্মদ (৪৫) বন্দর আমিন আবাসিক এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মুকুল হোসেন (৩৮) ও ফরাজিকান্দা এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে সাব্বির (২৪)। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল পাটুয়ারীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মহিলাসহ ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট