1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বন্দরে নিখোঁজ কিশোরী আনমনা কুমিল্লা থেকে উদ্ধার-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২ মাস ২৯ দিন পর আনমনা (১৪) নামে এক কিশোরীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। গত মঙ্গলবার (৬ জুন) বিকেলে কুমিল্লা জেলার বয়রা থানা এলাকা থেকে ওই নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় । এর আগে গত ৭ মার্চ সকালে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। উদ্ধার হওয়া নিখোঁজ কিশোরী আনমনা উল্লেখিত এলাকার মোশারফ হোসেন মিয়ার মেয়ে বলে জানা গেছে। এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আলমগীর হোসেন গনমাধ্যমকে জানান, নিখোঁজ জিডি মুল্যে আমিসহ আমার সঙ্গীয় ফোর্স কুমিল্লা জেলার বয়রা থানা এলাকা থেকে আনমনা নামে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই। পরে উদ্ধারকৃত আনমনাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট