1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ফতুল্লা থানা আওয়ামী লীগের পক্ষে কাশীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ রাজশাহী জেলা বি এন পির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে ফতুল্লা থানা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সফল সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ সফল চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল এর পক্ষে আজ ২২ মে সোমবার বিকেলে কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আইয়ুব আলীর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কাশীপুর তহসিল অফিস মাঠ। সভাশেষে বিক্ষোভ মিছিল পঞ্চবটি – মোক্তারপুর সড়কদিয়ে ভোলাইল ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কারীদের শ্লোগান ছিল আবু সাইদ চাঁদ এর ফাঁসি চাই! ফাঁসি চাই!! বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন হাজী আশরাফুল আলম, আলহাজ্ব মোমেন সিকদার, আলহাজ্ব আইয়ুব আলী, এম এ সাত্তার প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট