1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ফ্রেন্ডসকাপ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্টিত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ফতুল্লায় ফ্রেন্ডসকাপ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্টিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
শুক্রবার বিকেলে নববর্ষ উপলক্ষে ফ্রেন্ডস কাপ ক্রিকেট ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রণী।

মিদুল ইমন মাশরেক এর তত্ত্বাবধানে আয়োজিত ফ্রেন্ডস কাপ ক্রিকেট ফাইনাল পুরস্কার বিতরণীতে অতিথি হিসেবে আরো ছিলেন এনায়েত নগর বিএনপি সভাপতি এডভোকেট আলমগীর, সাবেক ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত, সাবেক কমিশনার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিএনপি নেতা হাজী জাহাঙ্গীর, রুবেল হোসেন, এনসিপি নেতা জুবায়ের সর্দার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে বক্তাগন এরকম খেলা ধুলা আয়োজন অব্যাহত রাখতে সর্বতো সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়া আরো বৃহৎ পরিসরে খেলা আয়োজনের আহ্বান জানান। বর্তমান সরকার ও খেলা ধূলায় যুব সমাজ কে আকৃষ্ট করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট