1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরের ১৮ নং ওয়ার্ডকে ঘিরে এক নারী নেত্রীকে নিয়ে এলাকায় নানা অভিযোগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে উক্ত ওয়ার্ডের সভানেত্রী দাবি করা বন্যা আক্তার নামের এক নারী দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর একটি অংশের দাবি, তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে তার একমাত্র ছেলের মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক সরবরাহের অভিযোগও শোনা যাচ্ছে। তবে এসব অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নন্দীপাড়ার এলাকায় কিছু স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন বাসায় গোপনে পার্টির আয়োজন করে সেখানে মাদক সেবনের ব্যবস্থা করা হয় বলে তারা জানান। একইসঙ্গে কিছু অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ তুলেছেন তারা। এবং এই বন্যা আক্তারের সাথে দল এবং দলের বাইরের অনেকে মেয়েদের সাথে পরিচয় থাকায় তাদেরকে দিয়ে সে দেহ ব্যবসা পরিচালনা করে থাকেন। এবং যারা দেহ ব্যবসা করতে অনিচ্ছুক ওই সমস্ত মেয়েদের বিভিন্ন ছেলেদেরকে নাম্বার দিয়ে অসামাজিক প্রস্তাব দেয় এবং মেয়েদেরকে ডিস্টার্ব করে সাংবাদিকদের মাধ্যমে জানালেও নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন এরকম অনেক মেয়েরাই মন্তব্য করেন।

এছাড়া অনলাইন মাধ্যমে প্রতারণা ও সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার মতো অভিযোগও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, বিভিন্ন রেস্টুরেন্ট ও স্থানে তাকে একাধিক ব্যক্তির সঙ্গে দেখা গেছে, যা নিয়ে এলাকায় নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তবে অভিযুক্ত বন্যা আক্তারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের কেউ কেউ বলেন, অভিযোগগুলো তাদের কানে এসেছে, তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া কঠিন। তারা আরও জানান, বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখনই যদি এই বন্যা আক্তার কে থামানো না যায় তাহলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট