1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকালে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অভিযাত্রাকে অস্বীকার করে সরকার একদলীয় দুঃশাসনের দিকে ধাবিত হচ্ছে। দেশের সত্তর ভাগ মানুষ গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, অথচ ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, এ বি পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, এনসিপি নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব জুবায়ের আহমদ তামজিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল গণি, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। প্রায় দুই হাজার শহীদ ও ত্রিশ হাজার আহতের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জুলাইয়ের চেতনা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।

তারা আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, গুম প্রতিরোধ অধ্যাদেশ ও মানবাধিকার অধ্যাদেশসহ জুলাই সনদের সব উদ্যোগ অবিলম্বে কার্যকর করতে হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট