1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যায় নদীতে ডুবে কিশোরের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শীতলক্ষ্যায় নদীতে ডুবে কিশোরের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদরে সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নেয়ামত (১৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নেয়ামত ওই এলাকার বাবুর ছেলে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আজ দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে শিশুটি। ওই সময় শিশুটি পানিতে ডুবে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম শিশুটিকে মৃত উদ্ধার করেন।’

তিনি আরও জানান, ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট