1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে শহরের নিউ জিমখানা রেলওয়ে কলোনি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দি‌কে একটি আভিযানিক দল নিউ জিমখানা এলাকার একটি একতলা ভবনের ছাদের টিনশেড ঘরে অভিযান চালায়। সেখান থেকে রাব্বি হাসান (৩৯), হৃদয় (২৯), পাভেল (৪২), হাসান (৪০) ও মান্নান (৪৩) নামে পাঁচজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ছুরি, একটি ছোরা, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি প্লাস্টিকের বাটযুক্ত চাকু ও একটি লোহার হাতলযুক্ত ছোরা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশনায় এসআই রমজান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট