1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে তামজীদ নামের এক পথ হারানো শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবার ও আত্মীয়-স্বজন কেউ তাকে চিনে থাকলে নারায়ণগঞ্জ ফতুল্লা সদর মডেল থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে থানা প্রশাসন।

‎শনিবার (২১ মার্চ) বিকেলে ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারিয়ে ফেললে স্থানীয় জনগণ শিশুটিকে একটি সাইকেলসহ পুলিশের কাছে তুলে দেন।

‎উদ্ধার হওয়া শিশু তামজীদ তার বাবা-মায়ের নাম ছাড়া অন্য কোনো তথ্য দিতে পারছে না। সে জানায়, তার বাবার নাম টিটু এবং মায়ের নাম শিলা।

‎শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছে ফতুল্লা থানা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট