1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‎এনায়েতনগর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ওসমান - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লাবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার সিদ্ধিরগঞ্জে পেট্রোলিয়ামে ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চোরদের দিলেন কঠোর বার্তা ‎এনায়েতনগর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ওসমান নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর দারুণ কিছু স্থান ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ফতুল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

‎এনায়েতনগর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ওসমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনর পর পরই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে একাধিক প্রার্থীর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে তরুন ইউপি প্রার্থী মোঃ ওসমানের নাম। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী ওসমান ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী ওসমান নীরবে মাঠে নেমে পড়েছেন। সামাজিক ও পারিবারিক নানা অনুষ্ঠানে অংশগ্রহণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, পাশাপাশি ১ নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় নিয়মিত উপস্থিতির মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তিনি।

এ নিয়ে ভোটারদের মধ্যেও আলাপ-আলোচনা ও প্রস্তুতি চোখে পড়ছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর ওসমান আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার হবে বলে জানান তাঁর কর্মী-সমর্থকরা।

‎এ বিষয়ে এনায়েতনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ওসমান জানান, আমার নির্বাচনী ওয়ার্ডকে নিরাপদ, মডেল ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সহযোগিতা পেলে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি রাস্তাঘাট, কালভার্ট ও সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে মানুষের চলাচল সহজ, নিরাপদ ও টেকসই হয়।

‎মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে এবং চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। গ্রামে দল-মত নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখাকে তিনি অগ্রাধিকার দেবেন বলেও জানান।

‎পরিবেশ রক্ষায় তার ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম চালু করে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তোলা হবে। পাশাপাশি মহল্লায় নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে নতুন টিউবওয়েল স্থাপন ও পানির প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। ১নং ওয়ার্ডের নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল সেবা চালু করা হবে এবং জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা হবে। জনগনের সকল ধরনের বিপদে আপদে বট বৃক্ষের ছায়ার ন্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ প্রার্থী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট