1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শান্তি ও মুক্তির জন্য আল্লাহর দেওয়া বিধানের কোনো বিকল্প নেই-মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

শান্তি ও মুক্তির জন্য আল্লাহর দেওয়া বিধানের কোনো বিকল্প নেই-মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর এলাকার ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বন্দর ২২ নম্বর ওয়ার্ড শাখার বিভিন্ন স্পটে তিনি হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন। গণসংযোগে এলাকাবাসীও তাকে সমর্থনের আশ্বাস দেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী ১২ তারিখ ইসলামী আন্দোলনের মার্কা হাতপাখাকে বিজয়ী করুন। আমরা ইসলামের আইন-কানুন পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি। ইসলামী রাষ্ট্রকাঠামোই মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে, কারণ এই জীবনব্যবস্থা মহান আল্লাহ পাকের দেওয়া বিধান। শান্তি ও মুক্তির নিশ্চয়তার জন্য আল্লাহর দেওয়া বিধানের কোনো বিকল্প নেই।”

গণসংযোগে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সালমান সাকিল, সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক ও বিল্লাহ হোসেন, সেক্রেটারি আমির হোসাইন, যুব নেতা রাকিব হোসেন, ছাত্র আন্দোলনের জাহিদুল ইসলাম মোল্লা, মেহেদী হাসান, বুলবুল আল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট