1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার

ফতুল্লায় বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাতীয় দৈনিক বাংলাদেশের আলো ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে। প্রতিবছরের ন্যায় এবারও পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে পালন করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ফতুল্লা প্রতিনিধি নজরুল ইসলাম সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এ সময় অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার দীর্ঘ পথচলা, নিরপেক্ষ সাংবাদিকতা, দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে, আনন্দঘন মুহূর্তে, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুর, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি আশরাফুল হক আশু, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, সদস্য সেলিম হোসেন, সাংবাদিক কামাল হোসেন, মোস্তাক আহমেদ সুমন, ইব্রাহিম খলিল, কাজী নাসির প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট