1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গাজীপুরের যুবলীগ নেতা ফতুল্লায় গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

গাজীপুরের যুবলীগ নেতা ফতুল্লায় গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিষিদ্ধ সংগঠন যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মো. মমিনকে (২৯) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার আওতাধীন ভূইগড় মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মমিন (২৯), গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর মো. মমিন আত্মগোপনে চলে যান। পরিচয় গোপন করে তিনি ফতুল্লার ভূইগড় মাহমুদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১টার দিকে ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, “৫ আগস্টের পর থেকে তিনি নাম-পরিচয় গোপন করে মাহমুদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট