1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পরিবেশ দূষণের দায়ে ৩ প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ফতুল্লায় পরিবেশ দূষণের দায়ে ৩ প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে অবৈধ ও পরিবেশদূষণকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুহা তাবিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে সদর উপজেলার তিনটি অবৈধ প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে নেওয়া হয়।

সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো- সদর উপজেলার ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জে কে ফ্যাশন (পূর্ব নাম কর্ণফুলি ডাইং), লাকি বাজার এলাকার মদিনা ডাইং এবং দৌলতপুর কুতুবপুর এলাকার শাহানা অ্যান্ড রুমা কনজ্যুমার প্রোডাক্টস।

এর মধ্যে মদিনা ডাইংয়ের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ একসঙ্গে বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে জে কে ফ্যাশন ও শাহানা অ্যান্ড রুমা কনজ্যুমার প্রোডাক্টসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং পরিবেশ দূষণের সঙ্গে জড়িত ছিল। এ কারণে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, নারায়ণগঞ্জে পরিবেশদূষণকারী ও অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট