1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই- এমপি আল আমিন ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবেশ দূষণের দায়ে আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন

বঙ্গবন্ধুর সমাধিতে বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ বিল্লাল হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেনঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল আয়োজন করেন।
শনিবার ৬ মে দিনব্যাপী কর্মসূচীর শুরুতে জাতির জনকের সমাধি বেদীতে বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খানের নেতৃত্বে নবনির্বাচিতরা পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এক মিনিট নীরবতা পালন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করা হয়। এরপর সভাপতি মোবারক হোসেন কমল খান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মেহেবুব মিয়া, সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, সহ-সাধারণ সম্পাদক জি এম সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহজামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় আহম্মেদ জয়, কার্যকরি সদস্য দিন ইসলাম দিপু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট