1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট শুক্কুর গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট শুক্কুর গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাট শুক্কুর (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে রিপন (২২) নামে আরো এক ইয়াবা ব্যবসায়ী। শুক্রবার (৫ মে) রাত পৌনে ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের ইস্পাহানী মাছ বাজারের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট শুক্কুর উল্লেখিত এলাকার ইয়াবা ডিলার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী এসআই আরফি পাঠান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১১(৫)২৩। গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শুক্কুর বন্দর থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত শুক্কুর ও পলাতক আসামী তার ছোট ভাই রিপন দীর্ঘ দিন ধরে ইস্পাহানী এলাকায় অবাধে ইয়াবা ব্যবসায় চালিয়ে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করলেও তার ছোট ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট