1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অভাবের তারোনায় বন্দরে ওয়েলডিং মিস্ত্রী শাহ জাহানের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

অভাবের তারোনায় বন্দরে ওয়েলডিং মিস্ত্রী শাহ জাহানের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: অভাবের তাড়না সইতে না পেরে স্ত্রী সাথে অভিমান করে শাহজাহান (৬০) নামে এক ওয়েলডিং মিস্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৫ মে) ভোর ৬টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের র‍্যালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি ৩ সন্তানের জনক শাহজাহান মিয়া বন্দর স্বল্পেরচক এলাকার মৃত শরফত আলী মিয়ার ছেলে। এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আরিফ হোসেন পাঠানসহ সঙ্গীয় ফোর্স সকাল সাড়ে ১০টায় দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যাকারী স্ত্রী রওশন আরা বেগম বাদী হয়ে দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। এলাকাবাসী ও বন্দর ফাঁড়ি পুলিশ জানায়, আত্মহত্যাকারি শাহজাহান পেশায় একজন ওয়েলডিং মিস্ত্রী। গত ১ মাস যাবৎ কাজ না থাকায় শাহজাহান মিয়া বেকার হয়ে পরে। এ নিয়ে প্রায় সময় স্বামী স্ত্রী মধ্যে মনমালিন্য দেখা দেয়। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে স্বামী/স্ত্রী মধ্যে এ নিয়ে আবারও ঝগড়া হয়। মনের ক্ষোভে এক পর্যায়ে শুক্রবার ভোরে সকলের অগচরে ভাড়াটিয়া ঘরের আড়ার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে শাহজাহান মিয়া আত্মহত্যা করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট