1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে কৃষিজমি কেটে মাটি উত্তোলন, একজনকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে কৃষিজমি কেটে মাটি উত্তোলন, একজনকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দি বালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় আবু তালেবের ছেলে আল আমিনকে (২৮) অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। আদালত চলাকালে তিনি বলেন, “অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলন আইনত দ-নীয় অপরাধ। এতে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়।”

আদালতের সময় স্থানীয়দের কৃষিজমি বিনষ্টের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ব্যক্তিগত বা অন্য কোনো প্রয়োজনে মাটি উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট