1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ডিসেম্বর) রাত সাতটার দিকে ফতুল্লা রিপোটার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীন বাংলাদেশের অর্জন নিয়ে আলোচনা করা হয়।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ অর্জন। স্বাধীনতার এই চেতনাকে সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, সহ-সভাপতি মো: আশরাফুল হক আশু, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, কোষাধ্যক্ষ আবু সাঈদ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যান সম্পাদক মনিরুল ইসলাম সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: জুয়েল চৌধুরী, সদস্য আমির হোসেন মোল্লা,জাকির হোসেন রবিন,রাহাত চৌধুরী, আল আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট