1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় আওয়ামীলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় আওয়ামীলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ (১৭ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই ফতুল্লা মডেল থানার এবং তারা আলোচিত হত্যা মামলার আসামি। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, ফতুল্লা মডেল থানার দাপা বেপারীপাড়া এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা মহসিন মিয়া ওরফে মহসিন সিপাহী (৫৬), কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লামাপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ কারির ছেলে ফয়েজ আহমেদ (৫০) এবং কাশিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য চর কাশিপুর নুর হোসেনের ছেলে মো. আরাফাত (৩০)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে হত্যা মামলার আসামিসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট