1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সোনারগাঁয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ‘অর্কিড’ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফ আল জিনাত।

সভায় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, দেশ গঠনে তাঁদের অবদান এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিববুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট