1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর প্রেসক্লাব'র কাযনিবাহি পরিষদের নির্বাচন সম্পর্ন কমল খান সভাপতি, মহিউদ্দিন সম্পাদক নিবাচিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দর প্রেসক্লাব’র কাযনিবাহি পরিষদের নির্বাচন সম্পর্ন কমল খান সভাপতি, মহিউদ্দিন সম্পাদক নিবাচিত-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাব’র কার্যিনর্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১মে) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ ভোট গ্রহন অনুষ্টিথ হয়। অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মেহেবুব মিয়া (দৈনিক ইয়াদ)। একই পদে সমান ভোট পাওয়ায় লটারিতে আজকের কাগজ পত্রিকার মোঃ মামুন মিয়া জয়ী হয়েছেন। সধারণ সম্পাদক মোঃমহিউদ্দিন সিদ্দিকী (নয়াদিগন্ত) পুনরায় নির্বাচিত হয়েছেন ও সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জি এম সুমন (যায়যায়দিন ও যুগেরচিন্তা)। ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ‘র দায়িত্ব পালন করেন দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ইত্তেফাক’র জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বাদল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান এবং বন্দর উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মোঃ আবু জাফর । নির্বাচন সমন্বয়কারী’র দায়িত্ব পালন করছেন সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন। এর আগে গত ২৮ এপ্রিল প্রেসক্লাব ভবনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার দিন। মনোনয়ন সংগ্রহ এবং জমা দানের শেষ সময় পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বি না থাকায়  মোবারক হোসেন কমল খান (দেশ রুপান্তর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
এছাড়া অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমির হোসেন (প্রতিদিনের নারায়ণগঞ্জ), আর্থ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান সজিব (সমকাল), দপ্তর সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান রিপন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক পদে মোঃ শাহ জামাল(ভোরের বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হৃদয় আহমেদ জয় (নিউজ ২৪)ও নির্বাহী সদস্য পদে সাবেক সভাপতি এড. শাহ্ আলী মোঃ পিন্টু খান (অগ্রবাণী), মোঃ ইমরান মৃধা (শীতলক্ষ্যা) ও দ্বীন ইসলাম দীপু (অগ্রবাণীপ্রতিদিন) নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট