1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণকে সেবা দেওয়ার জন্য এই আইন করা হয়েছে। এতে বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তা তারা জানাতে পারে।’ এসময় বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এসময় দুর্যোগ মোকাবেলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়ার কথা জানান উপদেষ্টা।

বিশেষ অবদানে ২২ জনকে দেওয়া হয় সম্মাননা। যেকোনো সময় ফায়ার সার্ভিসের পাশে ভলান্টিয়াররা থাকবে, সেই প্রত্যাশার কথা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট