1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপির দোয়া - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপির দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লায় থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নয়ামাটি এলাকায় থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি সারাজীবন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এই দেশ আমার, এই মাটি আমার, এই মানুষ আমার। তিনি কখনো দেশ ও মানুষের জন্য আপসহীন সংগ্রাম থেকে পিছপা হননি। দুঃশাসনের নিপীড়নের শিকার হয়েও আপোষ করেননি। চিকিৎসার অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি- দেশে গণতন্ত্র ফিরে এলে তিনি যেন তা দেখতে পান। আমরা নফল রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে তাঁর হায়াত বৃদ্ধির প্রার্থনা করছি।”

থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়ার সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মামুন, ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট