1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যারা বাউলদের নিরাপত্তা দিতে ব্যর্থ এমন প্রশাসন আমরা চাই না-তরিকুল সুজন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

যারা বাউলদের নিরাপত্তা দিতে ব্যর্থ এমন প্রশাসন আমরা চাই না-তরিকুল সুজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন, “এই বাংলাদেশ সকলের হবার কথা ছিল। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সকল নাগরিক তাদের মতাদর্শ অনুযায়ী জীবন যাপন করবে। কিন্তু আমরা দেখেছি সেই কাঙ্ক্ষিত দেশ এখনও পূরণ হয়নি।”

রোববার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মাজার ভাঙচুর ও বাউলদের উপর হামলার প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা নারায়ণগঞ্জে অরাজকতা সৃষ্টি করতে চান, তাদের বিষয়ে প্রশাসন সতর্ক হোক। আপনারা যদি নারায়ণগঞ্জের মানুষের জীবনমান, ওলি-আউলীয়া ও বাউলসহ নানা মতের মানুষদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে নারায়ণগঞ্জ থেকে বিদায় নিন। কারণ আপনারা নিরাপত্তার নামে কতিপয় গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়ে তাদের পক্ষে অবস্থান নিবেন। আর তারা ফকির, বাউলদের নিপীড়ন ও নির্যাতন করবে এমন প্রশাসন আমরা চাই না।”

তরিকুল ইসলাম বলেন, “৫ আগস্টের পরেও দেখা যায়, যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে তারা বিএনপির আশ্রয় নিচ্ছে। কিন্তু আমাদের আশা, এই নারায়ণগঞ্জ সকলের জন্য উন্মুক্ত হবে। বাউলরা তাদের উৎসব ও ওরস শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে।”

মাজার-দরবার রক্ষা কমিটির আহ্বায়ক ইউনূস ভান্ডারির সভাপতিত্বে ও জেলা বাউল সংগঠন সম্মিলিত জোটের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, মুক্তিধাম লালন আশ্রমের প্রতিষ্ঠাতা ফকির শাহ জালাল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট