1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রাজ্জাক ও করিম নামে দুই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের মুনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তায় বিদ্যুতের লাইন বন্ধ রেখে কাজ চলছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠিকাদার আব্দুর রহমানের টিমের হয়ে ১২-১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করে লাইন চালু হয়ে গেলে নজরুলসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হন।

ঘটনার বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠিয়েছি। আহতদের স্থানীয়রা আমাদের আগেই অন্য হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। গুরুতর আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট