1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যৌতুক দাবি: না দেওয়ায় যুবকের দ্বিতীয় বিয়ে - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

বন্দরে যৌতুক দাবি: না দেওয়ায় যুবকের দ্বিতীয় বিয়ে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে স্ত্রী ও দুই সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে সোহাগ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূ রিনা বেগম বন্দর থানায় স্বামী সোহাগ, শাশুড়ি খুকুমণির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে বন্দর কুশিয়ারা এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে সোহাগের সাথে বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার বিল্লাল হোসেনের মেয়ে রিনা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৬ বছরের এক ছেলে আব্দুল্লাহ এবং ৩ বছরের মেয়ে জান্নাত রয়েছে।

বিয়ের পর থেকেই শাশুড়ি খুকুমণির প্ররোচনায় সোহাগ নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন রিনা বেগম। সন্তানদের ভরণপোষণ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। রিনা ভরণপোষণ চাইলে শাশুড়ির নির্দেশে সোহাগ তার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন।

গৃহবধূ অভিযোগ করেন, যৌতুকের টাকা দিতে না পারায় সোহাগ গাজীপুরে শিমু নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন।

গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রিনা বেগম আবার ভরণপোষণ চাইলে সোহাগ ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করে রক্তাক্ত করে। শুধু তাই নয়, স্বামীর অধিকার দাবি করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে এলাকাবাসীর সহায়তায় তিনি বন্দর থানায় অভিযোগ করতে বাধ্য হন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট