1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এমএ রশিদের ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে সোনাচড়া এলাকার অভিযুক্ত মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ (৩০) সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চোর আখ্যা দিয়ে শনিবার ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত পারভেজ নামে যুবককে আটক করে মারধর করে মেসবাহউদ্দিন ও তার দুই ছেলে। সকাল ৭টার দিকে পারভেজের মৃত্যু হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ মেসবাহউদ্দিনের বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পাঠায়।

নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, পারভেজ চোর না, সে নির্মাণ শ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। অন্যদিকে নিহতের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ৫টি মাদক ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। আসল ঘটনা উদ্ধারে আমরা অনুসন্ধান করছি।”

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট