1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

আড়াইহাজারে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লার বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

রাসেল মোল্লা জানান, রাত প্রায় ২টার দিকে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত তাদের বাড়িতে হানা দেয়।

তিনি বলেন, ‘আমি তখন জেগেই ছিলাম। ডাকাতদের দেখতে পেয়ে মোবাইলে আশপাশের লোকজনকে খবর দিই। মুহূর্তেই শত শত গ্রামবাসী ছুটে আসে। একপর্যায়ে ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ডাকাতদল ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। যাওয়ার আগে তারা রাসেল মোল্লার মা রহিমা বেগমকে কুপিয়ে আহত করে এবং তার ব্যবহৃত এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট