1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আওয়ামীলীগের দুই ডেভিল গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

বন্দরে আওয়ামীলীগের দুই ডেভিল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বন্দর থানার কল্যান্দী এবং নবীগঞ্জ কদমরসুল দরগা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু (৫৮) এবং বন্দর থানার কদমরসুল দরগা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু (৪৮)।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে প্রায় ৫০-৫৫ জনের একটি দল জড়ো হয়। তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নামে শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করে। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ১৫-২০টি মোটরসাইকেলযোগে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা অভিমুখে পালিয়ে যায়।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ বাবু এবং ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজুকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট