1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ফের বাসে আগুন! - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ফতুল্লায় ফের বাসে আগুন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পার্ক করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বাসটিতে শিল্প মন্ত্রণালয়ের কর্মচারীদের ঢাকায় আনা-নেওয়া করা হয়। এর বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীও পরিবহন করা হয় বলে জানান বাস মালিক।
“রাতে বাসটি স্টেডিয়ামের সামনে পার্ক করে রাখা ছিল। ভোরে বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভান। ততক্ষণে বাসটির সিটসহ ভেতরের অধিকাংশ পুড়ে যায়।”

বাস মালিক বুলু দাস সাংবাদিকদের বলেন, “বাসটির লোহার বডি ছাড়া বাকি সবই পুড়ে গেছে। অন্যান্য রাতের মতোই একই জায়গাতে বাসটি রেখে চলে যান চালক। কারা আগুন দিয়েছে তা তিনি জানেন না।”

এ বিষয়ে ফতুল্লার ওসি আনোয়ার হোসেন বলেন, “রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে। কেননা, গতরাতে আশেপাশে কোথাও মিছিল বা অন্যকিছুর খবর পাইনি। কিন্তু যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট