1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাই অভ্যুত্থানে শহীদ মানিকের কবরে জিয়ারত করলেন না.গঞ্জ ছাত্র ফেডারেশন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানে শহীদ মানিকের কবরে জিয়ারত করলেন না.গঞ্জ ছাত্র ফেডারেশন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সরকারি তোলারাম কলেজের ছাত্র ও জুলাই অভ্যুত্থানের বীর শহীদ মানিক মিয়া শাহরিকের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) জেলা ছাত্র ফেডারেশনের একটি প্রতিনিধি দল শহীদের পরিবারের বাসভবনে গিয়ে কবর জিয়ারত করেন।

এর আগে, গত ১৭ নভেম্বর (সোমবার) আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে- চানখারপুলে ছয়জন ছাত্র-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদ- দেওয়া হয়েছে। তোলারাম কলেজের ছাত্র মানিক মিয়া শাহরিক ওই ছয়জন শহীদের একজন ছিলেন।

জিলা সহ-সভাপতি সৃজয় সাহার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, সংগঠক মো. আমির ফয়সাল শান্ত ও আব্দুল্লাহ।

শহীদ মানিক মিয়া শাহরিকের বাবা বলেন, “এই রায়ে আমি খুশি, তবে সন্তুষ্ট নই। কারণ এখনো গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ দেখি না। আমার ছেলের হত্যাকারীরা এখনো দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছে। যতদিন তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা না হবে এবং রায় কার্যকর হবে না- ততদিন আমি সন্তুষ্ট হতে পারব না। সকল গণহত্যাকারীর বিচার চাই।”

জেলা সহ-সভাপতি সৃজয় সাহা বলেন, “জুলাই গণহত্যার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ দিনের অপেক্ষার পর সত্য প্রতিষ্ঠার নতুন অধ্যায় শুরু হয়েছে। এই বিচার কার্যকর হলে শহীদ মানিক মিয়াসহ সব শহীদের আত্মত্যাগ সম্মানিত হবে। ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা অটল থাকব।”

তিনি আরও বলেন, “শহীদদের স্বপ্নপূর্ণ বাংলাদেশ গড়ার লড়াই চলবেই, ন্যায়বিচারের রাষ্ট্র নির্মাণে আমাদের অঙ্গীকার অবিচল।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট