1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে দুই গাড়িতে আগুন, অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

সিদ্ধিরগঞ্জে দুই গাড়িতে আগুন, অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাত পরিচয় ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী ও দুষ্কৃতকারীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। হামলাকারীরা ‘দলীয়’ এবং ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিয়ে গাড়িতে আগুন ধরিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে মামলা করা হলেও রোববার (১৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) অফিসের প্রধান ফটকের সামনে পার্কিং করা অবস্থায় নাফ পরিবহনের একটি মিনিবাসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। চালক সোহাগ মিয়া স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিনিবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তার দাবি- এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ এসে পুড়ে যাওয়া যানটি জব্দ করে।

এছাড়াও গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সিএনজি চালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে ২০–২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সিএনজিটি পরে জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট