1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের ব্যানারে আগুন ঘটনায় রিয়াজ গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের ব্যানারে আগুন ঘটনায় রিয়াজ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যানার ও ফেস্টুনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রিয়াজ (৩২) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মাদানী নগর মাদরাসার সামনে ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। আটক রিয়াজ সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর ফুটওভার ব্রিজের ওপর টানানো জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন দিতে দেখা যায় দুজনকে। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের আটকের চেষ্টা করে। এ সময় রিয়াজকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও তাঁর সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ আটক যুবককে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ জানিয়েছে মাত্র ১ হাজার টাকার বিনিময়ে সে কোনো এক অপরিচিত লোকের সাহায্যে এই ঘটনা ঘটিয়েছে। তার ভাষ্যমতে, অপর ব্যক্তি ব্যানারে কেরোসিন ঢেলে দেয় এবং সে আগুন ধরায়। তবে তাঁর সঙ্গে থাকা ব্যক্তির নাম-পরিচয় তিনি জানেন না।”

গণমাধ্যমকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘আগুন দেওয়ার সময় একজন পথচারী দেখতে পেয়ে আমাকে ফোন করে জানান। স্থানীয় লোকজন একজনকে ধরতে সক্ষম হয়েছে। তবে কে বা কারা এই নাশকতা করেছে, আমি নিশ্চিত নই। এবারই নয়, এর আগেও কাঁচপুর ব্রিজের নিচে টানানো আমার একটি বিলবোর্ড খুলে ফেলা হয়েছিল। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট