1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই আইনটি পাস হবে। এতে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে কিছুটা হলেও সুরক্ষা পাবেন।”

তিনি আরও জানান, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে। অচিরেই সেগুলোও পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে বিচারপতি হাকিম বিস্তারিত ব্যাখ্যাসহ তাদের প্রশ্নের উত্তর দেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট