1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আওয়ামী লীগ ও প্রজন্মলীগের ২ নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

বন্দরে আওয়ামী লীগ ও প্রজন্মলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫নং মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (১২ নভেম্বর) দুপুরে নবীগঞ্জের লতিফ হাজী মোড় এবং রাতে বুরুন্দী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ লতিফ হাজী মোড় এলাকার আব্দুল মালেক খলিফা মিয়ার ছেলে, নারায়ণগঞ্জ মহানগর প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসান (২৮) ও একই থানার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত মনসুর আলী মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা শাহীন (৫০)।

জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর ৫০-৫৫ জনের একটি দল জড়ো হয়। তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসে। পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে, ঘটনাস্থলে আসার সময় মিছিলকারীরা ১৫-২০টি মোটরসাইকেল যোগে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসান ও আওয়ামী লীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট