1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
নবাবগঞ্জে যাত্রীসহ মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যতিক পোলে ধাক্কা নিহত-১-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

নবাবগঞ্জে যাত্রীসহ মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যতিক পোলে ধাক্কা নিহত-১-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ রংপুর-ফুলবাড়ী মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর নামকস্থানে (২৯ এপ্রিল শনিবার) দুপুর ১টায় যাত্রীসহ মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যতিক পোলে ধাক্কা দিলে ঘটনাস্থলে আবু তাহের(৫৬) নামে এক যাত্রী নিহত ও ড্রাইভার, হেল্পারসহ তার পরিবারের ৪ জন সদস্য গুরুত্বর আহত হন। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এতে গুরুত্বর আহত ডাইভার ও হেল্পারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
নিহত আবু তাহের, ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের জানিপুর গ্রামের তফিল উদ্দিনের পুত্র। আহতরা হলেন নিহত আবু তাহেরের স্ত্রী নাজমা বেগম(৫০) ও কন্যা সাদিয়া নওসিন (১৯),ভগ্নিপতি মোঃ রেজওয়ান (৪৫), তার স্ত্রী ফরিদা(৪০)। রেজওয়ানের ১১ বছর ও ১ মাসের দুই পুত্র অক্ষত আছেন। এব্যাপারে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ইনসাফ আলী বলেন, রেজাউল ইসলাম রংপুরে প্রতিবন্ধীদের প্রজেক্টে কাজ করতেন। প্রজেক্ট শেষ হওয়ায় তাকে নিতে ফুলবাড়ী থেকে সমন্ধি আবু তাহের ও তার স্ত্রী,কন্যা রংপুরে যান। আজ দুপুর ১টায় তাদের ব্যবহারিত মালামাল নিয়ে ভাড়া ট্রাকে করে রংপুর থেকে বিরামপুর যাওয়ার পথে ভাগলপুরে তাদের ট্র্যাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের পোলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু তাহের নিহত হন। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT