1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) সকালে সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডের জলকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়া অভিমুখে যাওয়া একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ: ১১-১৭৬৯) একই পথে চলমান একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর একজন, অজ্ঞাতপরিচয় এক তরুণী (২৪) সড়কে ছিটকে পড়েন। এসময় কাভার্ডভ্যানের চাকা তার ডান পায়ের ওপর দিয়ে গেলে পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সকালে সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে একটি দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের নারী আরোহী গুরুতর আহত হন এবং তার পা বিচ্ছিন্ন হয়। তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট