1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে অপরেশন “ডেভিল হান্ট” অভিযানে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মজিবুর রহমান বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ পশ্চিমপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মজিবুরকে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। এই হামলায় জড়িত থাকার অভিযোগে মজিবুর রহমানের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট