1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর হত্যা : প্রিন্স মামুন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর হত্যা : প্রিন্স মামুন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মো. মমিনুর (৩০)-কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুন (২৮)-কে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রিন্স মামুন (২৮), পটুয়াখালীর রাঙ্গাবালি থানার কমাল মজুমদারের ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মো. মমিনুরকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত মমিনুর হক (২৮) পরিবারসহ উত্তর নরসিংপুরে হারুন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন।

ঘটনার দিন সকাল ৮টার দিকে তিনি অটো চালাতে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে যান। দুপুরে গ্যারেজে অটো চার্জে দিয়ে অপর চালক মো. সবুজ (২১)-এর সঙ্গে পঞ্চবটি মোড়ের চায়না প্রজেক্ট এলাকায় যান। সেখানে পূর্বশত্রুতার জেরে মামুন সহ কয়েকজন তাদের ডেকে নেয় পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশের একটি চিপা গলিতে।

সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে আসামিরা দুজনকে ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা মারধর ও হত্যার হুমকি দেয়। একপর্যায়ে মামুন ও তার সহযোগীরা দুজনকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে মমিনুর কোনো মতে গ্যারেজে ফিরে আসলে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে বাসায় নেওয়ার পথে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিকশার মধ্যেই তিনি মারা যান। স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক জানান, মমিনুর মৃত।

পরে নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর র‍্যাব-১১ সদর কোম্পানির একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে মূলহোতা মামুন হেপ্রিন্সকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট