1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিএনপি নেতার বাড়িতে হামলা ও লুটপাট - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দরে বিএনপি নেতার বাড়িতে হামলা ও লুটপাট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু ও দুই মেম্বারের বিরুদ্ধে।

বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদের অভিযোগ বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুছাপুরের বাজুরবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, ৬নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার লাভলীসহ মোট ১৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা তাওলাদ মাহমুদ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। কয়েকদিন আগে তারা তার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি বন্দর থানায় মামলা (নং-৫২, তারিখ: ২৯/১০/২০২৫) করেন।

তাওলাদের অভিযোগ, মামলাটি তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল। মামলা না তোলায় বুধবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। সে সময় বাড়িতে থাকা তার ভাতিজি আইরিন (৩০), বোন হোসনে আরা (৬৫) ও নাতি মো. নাওয়াদকে (৯) অস্ত্রের মুখে জিম্মি করে ভাঙচুর চালানো হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির থাইগ্লাস, দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। পরে ঘরের ভেতর প্রবেশ করে আলমারিতে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তাওলাদ মাহমুদ আরও অভিযোগ করেন, আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা তুলে না নিলে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেয়। ফলে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জুরের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট